শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ফ্লাওয়ার মিলকে মামলা ও জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
সিরাজগঞ্জে মান সনদ না থাকায় একটি ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)
আজ ১৯ ফেব্রুয়ারী (সোমবার) সিরাজগঞ্জ জেলা সদরে জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান (সিএম) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদরের সয়াধানগড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স এশিয়া ফ্লাওয়ার মিলকে মামলা দায়ের করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি একই এলাকার  তমিজ উদ্দিন এন্ড সন্স বিস্কুট এন্ড বেকারি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে স্বাস্থ্যকর উপায়ে ব্রেড, বিস্কুট প্রস্তুত করার পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।