শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

হেমনগর জমিদারের একাল-সেকাল বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরী ও সামন্তযুগের ইতিহাস নিয়ে লেখা’ হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার ভূঞাপুর উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরী কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপি বইমেলায় এটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও প্রবন্ধকার বাদল মাহমুদ।
উপস্থিত ছিলেন কবি তরুন ইউসুফ, বইটির লেখক গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জয়নাল আবেদীন, বইয়ের প্রকাশক এবং গ্রাম প্রকাশনীর কর্ণধার আব্দুর সাত্তার খান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষকুমার দত্ত, কবি ও ছড়াকার মামুন তরফদার, বনবিষয়ক গবেষক ও লেখক মোঃ কামরুল মোজাহিদ, শিক্ষক নেতা শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে একই সাথে মামুন তরফদারের ‘টাঙ্গাইলের নীলচাষ ও নীলবিদ্রোহ এবং মোঃ কামরুল মোজাহিদের ‘পরগনা পুকুরিয়ার প্রাক-কথন’ বই দুটিরও মোড়ক উন্মোচন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।