অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা উপজেলা পযার্য়ে ক্রীড়া, সাংস্কৃতিক,বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা আবুল কাশেম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর,সঞ্জয় দাস,জিএম ওসমান গনি,মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান, প্রধান শিক্ষক আজমিরা সুলতানা, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বাঁকারডাঙ্গা সরকারি প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুচাঁদ মন্ডল, নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম খান,একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা পারভিন,কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসুর রহমান প্রমুখ। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪