শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হবে

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
সীমাবদ্ধতা স্বত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে। সিলেটের উন্নয়নের সরকার সবসময় আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী একজন সঠিক লোককে লন্ডন থেকে এনে সিলেটের দায়িত্ব দিয়েছেন। আমাদের দেশে দায়িত্ব নিয়ে কাজ করার লোকের বড়ই অভাব, এক্ষেত্রে সিলেটের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী একজন দায়িত্বশীল মানুষ। সিসিক মেয়রের সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি বুঝতে পেরেছি, একজন সঠিক ব্যক্তিকে প্রধানমন্ত্রী খোঁজে বের করেছেন। সিলেটবাসী অনেক সুভাগ্যবান এরকম দায়িত্বশীল একজন মানুষকে সিলেটের নগর পিতা হিসেবে পেয়েছেন।
একটি পরিচন্ন স্মার্ট সিলেট নগরী গড়তে মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসা করে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর স্মৃতিবিজরিত আধ্যাত্বিক এই নগরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলাদা মুল্যায়ন করেন, এজন্য তিনি এবারও নির্বাচনী কার্যক্রম সিলেট থেকেই শুরু করেছেন। এই নগরীর উন্নয়নে সরকার থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। সিসিকের নির্বাচনের পর জাতীয় নির্বাচনের কারণে স্থানীয় সরকারের অধিনে কাজগুলো বন্ধ ছিলো, মাত্র কাজ শুরু হয়েছে, এরই মধ্যে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক কাজ হাতে নিয়েছেন। এই সরকারের আমলেই আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন করা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ও ড.একে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পেরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্‌রাহিম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সহ সিসিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে মন্ত্রী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপিত অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন। জলাবদ্ধতা নিরসনে কাজিরবাজার বৈঠা খাল পরিদর্শন, নবনির্মিত কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন, লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে সিসিকের এম.আর.এফ প্ল্যান্ট পরিদর্শন ও ফলক উন্মোচন, সিসিক পরিচালিত কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন, আরবান রেসিলিয়েন্সের আওতায় নির্মিত নগর ভবনের ৬ষ্ঠ তলায় ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করেন। এছাড়াও সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও জলাবদ্ধতা নিরসনে গৃহিত কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও জালালাবাদ পার্কে সিসিক কর্তৃক আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।