“ পুলিশ জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) কমিউনিটি ও বিট পুলিশিং সভা নান্দাইল চৌরাস্তা শ্রমিক ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্র্জ স্নেহাংসু বিকাশ সরকারের সভাপতিত্বে ও সিনিয়র উপ-পরিদর্শক আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল ভূইঁয়া সহ আরও অনেকেই। হাইওয়ে থানার জনসচেতনতামূলক প্রচারনায় শাহাব উদ্দিন ভূইঁয়া তাঁর বক্তব্যে বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রীর নিদের্শ দিয়েছেন নান্দাইল চৌরাস্তায় এলাকা যানজট মুক্ত রাখতে সিএনজি, অটো রিক্সাকে আলাদা স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহন করা। হাইওয়ে রাস্তার উপর যেখানে যেখানে সিএনজি, অটো রিক্সা দাড়াঁতে না পারে সেই দিকে নজর দিতে হবে। এসময় নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্র্জ স্নেহাংসু বলেন, “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই স্লোগান নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সড়কে দূর্ঘটনা রোধে সকলকেই পুলিশকে সহযোগীতার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মহাসড়কে ব্যাটারী চালিত ইজি-বাইক, মাহিন্দ্র চলাচল বন্ধের জন্য জন সচেতনার ল্েয আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ শতাধিক সিএনজি, অটোরিক্সা চালক সভায় অংশগ্রহন করেন।
শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে হাইওয়ে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪