শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সুলতান উদ্দিন ভূইঁয়া মেমোরিয়াল আইডিয়াল স্কুলের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
“ শিক্ষা, সাংস্কৃতি, খেলা এই তিন মিলে পাঠশালা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুলতান উদ্দিন ভূইঁয়া মেমোরিয়াল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ড্যাফোডিল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ছিলেন রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশফিকুর রহমান, লেখক-কলামিস্ট সাইদুর রহমান, বেসরকারী কিন্ডার গাটেন এসোসিয়েশন যুগ্ম সম্পাদক মোঃ সাইফুল অলাম ভূইঁয়ার লিটন সহ প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগাতী ইউপি সদস্য সাইদুর রহমান ভূইঁয়া, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা নুরুউদ্দিন খান, সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন, সমাজ সেবক হান্নান ভূইঁয়া, রাজন মিয়া, সোহাগ মিয়া, শফিকুল ইসলাম মজলু, বুলবুল আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষানবিশ আইনজীবি এইচএম জাহাঙ্গীর হোসাইন সামি ও সহকারী শিক্ষক আতিকুর রহমান সুয়েম। উক্ত অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া, ব্যাজ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী, অভিভাবক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক রমজান আলী, ফরিদ মিয়া সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা সকাল থেকে বিকাল পর্যন্ত উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।