শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে শেখ কামাল অনূর্ধ্ব-১৮  ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
রাজশাহীতে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লীগ টুর্নামেন্ট ২০২৩-২৪ এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৯ টায় শহীদ এ.এইচ. এম. কামারুজ্জামান স্টেডিয়ামে বি কে এস পি ও খুলনা বিভাগের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।এ সময়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা খেলাধূলা খুব পছন্দ করেন।খেলার মাধ্যমে একটি দেশকে অতি সহজে বিশ্বের দরবারে উপস্থাপন করা যায়।এছাড়াও খেলাধুলা একদিকে যেমন শরীর গঠনে এবং উদার মনের হতে সহযোগিতা করে, তেমনি সকল প্রকার মাদক থেকে দূরে রাখে, বাংলাদেশের ক্রিকেটে আজ বিশ্ব দরবারে অনেক এগিয়ে গেছে।সকল সেক্টরে এখন কাজ করছে।
বড় বড় জায়গায় চাকরী করছে প্লেয়াররা উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরজন্য সকল প্রকার সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, সব ধরনের খেলাধুলায় আমরা এগিয়ে যাচ্ছি ক্রীকেট ও ফুটবলেও।এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল খেলোয়ারদের সুস্বাস্থ্য কামনা করেন।
গ্র্যান্ড ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় বি কে এস পি এবং রানার আপ হয় খুলনা বিভাগ।শেষে অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে বৃক্ষ রোপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সহ-সভাপতি খালেদ মাসুদ পাইলট, নির্বাহী সদস্য মোঃ খায়রুল আলম ফরহাদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও সিলেক্টর বি সি বি মোঃ সাইফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কোচ শাহনেওয়াজ শানু, সিনিয়র এক্সিকিউটিভ ও কেন্দ্র ডেভেলপমেন্ট বি সি বি সাভাকাল জাবীর সহ অন্যান্য ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।