শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আমাদের গন্তব্য এখন স্মার্ট বাংলাদেশের পথে-জাকারিয়া এমপি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেখানো পথে শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ। নানা প্রতিকুলতার মাঝে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমাদের গন্তব্য স্মার্ট বাংলাদেশের পথে।

শনিবার দুপুরে গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং বীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ২কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ পৌর এলাকায় ১৫০টি সৌর সড়কবাতি স্থাপন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন শেষে বীরগঞ্জ পৌরসভার আয়োজনে সংর্বধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। চলমান উন্নয়ন কর্মকান্ড আমরা বীরগঞ্জ-কাহারোল উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে চাই। বীরগঞ্জ-কাহারোল উপজেলাকে শিক্ষা ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি বীরগঞ্জ পৌরসভাকে মাদক ও অপরাধ মুক্ত একটি স্মার্ট, ক্লীন এবং গ্রীন পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।

বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, বীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবিব মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আকতার, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলম, মোঃ মাহফুজুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল আলম,কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান প্রমুখ।

এ সময় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।