শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রমজানে নিয়ন্ত্রণে থাকবে দ্রব্যমূল্য: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ ও বাজার মনিটরিংসহ সরকার নানামুখী পদক্ষপ গ্রহণ করেছে। সরকারের এসব পদক্ষেপ গুলো বাস্তবায়নের ফলে আগামী রমজানে নিয়ন্ত্রণে থাকবে দ্রব্যমূল্য। শুক্রবার (১৬ ফ্রেরুয়ারি) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর সদরের কাঁচা বাজারে নব নির্মিত শেড উদ্বোধন কালে এ কথা বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এসময় নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা নির্বাহি অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান, সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর পরিচালক মো. মজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামীলীগের (ভারঃ) সভাপতি মো. আনিছুর রহমান আনিস, প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, বাজার বণিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন ও নাগরপুর বাজার ব্যবসায়ীবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে টাঙ্গাইল আরিচা মহা সড়কের চলমান কাজ পরিদর্শন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।