শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ‘মেসার্স রহমান এন্টারপ্রাইজ’ এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স রহমান এন্টারপ্রাইজ’ এর পক্ষ থেকে এলাকার হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নিজস্ব বাসভবন বড়দাপ প্যারিস ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করেন সাবেক পঞ্চগড় চেম্বার অব কমার্সের সাবেক ডাইরেক্টর, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও ব্যাবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ও তার বড় ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান(আব্দার)। এসময় উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, রাধানগর ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার, ইউপি সদস্য মোঃ আনসার আলী(মিঠুন),মেসার্স বকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ হায়দার আলী বকুল, নিপেন জুঁয়েলার্স এর স্বত্বাধিকারী নিপেন চন্দ্র ঘোষ প্রমুখ। শীতবস্ত্র বিতরণের সময় আলহাজ¦ আব্দুর রহমান সবার কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।