শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

“এসো মিলি প্রাণের বন্ধনে” এ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অসীম রায় জুটি চ্যাম্পিয়ন এবং উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকিউল ইসলাম জুটি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। আটোয়ারী উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। খেলা শেষে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা লতিফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকিউল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম ,আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।