শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে বাসের ধাক্কায় পুলিশের ছয় সদস্য মারাত্মক আহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
সিলেটে বাস চাপায় পুলিশের উর্ধ্বতন তিন কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ(ওসি) ছয় সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ভোর ৬টার দিকে পুলিশের বিশেষ অভিযান সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় চলাকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে। এসময় বাসের ধাক্কায় পুলিশের ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ সহকারি পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনায় সিলেট -সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাসী করছিল এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উপ কমিশনার আজবাহার আলী শেখ কে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।