শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে আনুষ্ঠানিক ভাবে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র নওগাঁর রাণীনগর উপজেলা কমিটির আয়োজনে রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠন করা হয়েছে।

শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যর্পূণ সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কলেজ পর্যায়ে সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

উক্ত কলেজ হল রুমে অনুষ্ঠিত সভায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অডিনেটর আসির উদ্দিন, এরিয়া কো-অডিনেটর আব্দুর রঊফ, ফিল্ড কো-অডিনেটর এনায়েতউল্লাহ, শের-এ বাংলা কলেজের শিক্ষক আবু হাসান মন্ডল, (পিএফজি)’র উপজেলা কমিটির কো-অডিনেটর সাইদুজ্জামান সাগর, পিস এম্বাসেডর শামীম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম রহমান প্রমূখ। সভায় উপস্থিত ছাত্র-ছত্রীদের সর্বসম্মতিক্রমে মো: সাজু হোসেনকে, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের কো-অডিনেটর এবং হুমাইরা আক্তার ও গোলাম মুক্তাদিকে জইন্ট কো-অডিনেটর নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।