শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল পাকুন্দিয়ার নাফিসা তাবাসসুম সারা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেল নাফিসা তাবাসসুম সারা । তার পিতা ড. আব্দুর রহিম গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের রসায়নের সহযোগী অধ্যাপক এবং মাতা মর্জিনা খাতুন  ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।  তাদের দুই কন্যার মধ্যে নাফিসা বড়।
উল্লেখ্য, সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুমারপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টেক্সটাইল বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আব্দুস সাহিদের ভাগ্নি। সে ভিকারুননিসা  নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পাস করে। সে বর্তমানে ঢাকার ধানমন্ডি গ্রীণ রোড  এলাকায় বসবাস করে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নাফিসা তাবাসসুমের খুলনা মেডিকেল কলেজে চান্স পাওয়ার খবর জানা যায়। সে সরকারি মেডিকেলে চান্স পেয়ে খুব খুশি। সে এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করে। সেই সাথে যারা তার চান্স পাওয়ার ক্ষেত্রে  সহযোগিতা করেছেন তন্মধ্যে শিক্ষক, অভিভাবক ও আত্নীয় স্বজনসহ সকলের প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে যেন ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে জনগণের সেবা করতে পারে তার জন্য সে সবার নিকট দোয়া চেয়েছে।
আরও উল্লেখ্য, স্বাস্থ্য  ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গত রোববার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবারের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৩৬৯ জন অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ৪৯ হাজার ৯২৩ জন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।