শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে বাস হেলপারের রহস্যজনক মৃত্যু, লাশ মিললো রাস্তার পাশে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া স্কুলের সামনে এক ব্যক্তির  নিথর মরদেহ পাওয়া গেছে। পথচারীরা মৃতদেহ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে উধাও হয়ে যায়। নিহত ব্যক্তির নাম আব্দুল আহাদ (ডগাই) ৩৫), জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের মৃত আখদ্দছ আলী ছেলে।
বিয়ানীবাজার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় দুবাগ স্কুলের পাশ থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একজন যুবকের লাশ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় সনাক্ত করে। এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্ত্রী, দুই সন্তানের সংসার আহাদের। সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের হেলপার হিসেবে কাজ করতেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী বিরতিহীন বাসে করে মেওয়া এলাকায় গেলে অসুস্থ বোধ করে গাড়ি থেকে নেমে যান তিনি। এর কিছু সময় পরেই তার মরদেহ মিলে রাস্তার পাশে। তাঁর শরীরের বুকে এবং পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের চাচাতো ভাই আব্দুল মান্নান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সে বাসের হেলপারী করে। বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়, সে ওই বাসে ছিলো। পথচারীরা রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে বলে শুনেছেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছে না। তবে তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহাদ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, আমরা লাশের দুর্ঘটনার কারণ এবং কী ভাবে দুর্ঘটনা ঘটেছে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। নিহত লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।