শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে ৪০ পরিবার পেল বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
শীতের মৌসুম শেষের দিকে হলেও বৈরী আবহাওয়ায় উত্তরাঞ্চলের শীতের প্রভাব এখনো কাটেনি,যদিও বেলা বাড়ার সাথে সাথে দিনের বেলায় শীতের প্রকোপ কিছুটা কমলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা এই অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। তাই বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৩ ই ফেরুয়ারি মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের জগদল গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ হত-দরিদ্র পরিবারের মাঝে  শীতবস্ত্র বিতরন করল শুভসংঘ।
জয়ন্তী হেমরম শীত বস্ত্র পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন,এ-বছর কাহ হামাক শীতের কাপড় দেই নাই কিন্তু শীতের শেষ সময় বসুন্ধরা শুভসংঘ  আমাদের খবর রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন,বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা কমিটির উপদেষ্টা ও কালের কন্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রাকেশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন, জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম,মাসুদ রানা,ও বীরগঞ্জ সরকারি কলেজ শাখার সহ-সভাপতি হাবিবা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপি আক্তার, রিংকি আক্তার, সহ কোষাধ্যক্ষ আরজিনা আক্তার  কার্যকরী সদস্য জান্নাতুন ফেরদৌস, শাহরিয়ার,ইমন রায়, শাকিল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।