শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রাত পোহালেই জামেয়া হুসাইনিয়া রানাপিং-এর ৯৪’তম ইসলামী মহাসম্মেলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ ”ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুছাইনিয়া মাদ্রাসা,, রানাপিং, গোলাপগঞ্জের ৯৪’তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) জামেয়ার মাঠ প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকা হইতে পরদিন ফজর পর্যন্ত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত শেষ হলেই শুরু হবে জামেয়ার বহুল প্রতিক্ষিত ৯৪’তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৪।
অত্র ইসলানী মহা-সম্মেলন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র স্বনামধন্য প্রিন্সিপাল শায়খ মুহিউল ইসলাম বোরহান (দা.)-এর সভাপতিত্বে ও মাদ্রাসার আছাতেজা কেরামের সঞ্চালনায় অনুষ্টিতব্য ইসলামী মহাসম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আওলাদে রাসুল (সাঃ) সায়্যিদ আশহাদ রশিদী সাহারানপুর, ভারত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন, মুফতি খালিদ সাইফুল্লাহ, (মোমেনশাহী), মুফতি রাফি মুনির (ঢাকা), মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা আলী আফফান সিরাজী (কিশোরগঞ্জ), মুফতি আব্দুল হক আইয়ুবী (নরসিংদী), মুফতি নোমান ক্বাসিমী (ঢাকা), মুফতি রাফি উদ্দিন মাহমুদ নুরী (ঢাকা), মুফতি আতাউল হক জালালাবাদী, মাও. মমতাজ উদ্দিন বড়দেশী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি সিরাজুল ইসলাম (সিলেট), মাও. শরীফ উদ্দিন বরবন্দিসহ আরোও স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।
জামেয়ার ৯৪’তম ইসলামী সম্মেলনে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবী হাসিল করতে এবং ধর্মপ্রান জনতা স্বত:পুর্ত ভাবে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে আহবান জানিয়েছেন জামেয়ার মুহতামিম মাও. যুবাইর আহমদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।