শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
আলীকদম উপজেলার চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীদের নবীন বরণ ও এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১২ ফেব্রুয়ারী ২০২৪ইং) সোমবার চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গণে ছাত্র/ ছাত্রীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান শুরু করা হয়। এসময় অত্র বিদ্যালয়ের ২৬ জন নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে ৭২ জন এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানায় অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। তাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সরঞ্জাম। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে।
চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কায়কোবাদ কামাল ছিদ্দিকী এর সভাপতিত্বে, শিক্ষক, আব্দুল মাজেদ এর সঞ্চালনায় ছাত্র /ছাত্রীদের  ২০২৪ইং এর নবীন বরণ ও পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে  চেয়ারম্যান জয়নাল আবেদীন।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজ এর উপদেষ্টা, চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উনুমং মার্মা, ইউপি সদস্য শাহাজাহান সিরাজী, নুরুল ইসলাম, রুহুল আমিন, শফিউল আলম বাদশা, বদর উদ্দিন, চৈক্ষ্যং ইউপি সদস্য জনাবা আয়েশা বেগমস।
 এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।