শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান ফিতা কেটে উদ্ভাবনী লাগসই প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন করেন। পরে আনুষ্ঠানিকভাবে স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসানের সঞ্চালনায় সেমিনারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (বিসিএসআইআর) জনসংযোগ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (আইএফএসটি) বিসিএসআইআর সয়েন্টিফিক অফিসার তানকি আশরাফ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উদ্ভাবনী প্রদর্শনীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাণি সম্পদ বিভাগ, কৃষি বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য, মৎস্য বিভাগ সহ মোট ১২ টি স্টল প্রদর্শিত হয়েছিল। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ১ম, ২য়, ৩য় অর্জনকারী স্টল দাতাদের শ্রেষ্ঠত্ব পুরস্কার সহ সকল স্টল দাতাদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।