শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে এমএমবি ব্রিক্স এন্ড মিয়া ব্রাদার্সের ২৩ বছর পূর্তি ও মিলানমেলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামে রোববার (১১ ফেব্রুয়ারি) এমএমবি ব্রিক্স এন্ড মিয়া ব্রাদার্স ও এমএমবি ট্রের্ডাসের ২৩ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক গ্রাহক হিসাব সমাপনী ও মিলানমেলা অনুষ্ঠিত হয়েছে। মেসার্স এমএমবি ব্রিক্স এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন প্রধান অতিথি ও আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, রাজগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেকার মমতাজ খোকন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মেসার্স এমএমবি ব্রিক্সের তথ্য উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মতিন ভূইঁয়া সহ প্রশানের কর্মকর্তা, রাজনৈতি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, আলেম উলামা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা আমরুল্লা, উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি এ হান্নান আল আজাদ, মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান মাহমুদ কাদের ভূইঁয়া সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সৌদি আরবের জর্ডানের একজন নাগরিক বিশিষ্ট আলেম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে ৩২৭জন বিভিন্ন ক্যাটগরিতে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষ আবুল খায়ের ষ্ট্রীল মিলস কোম্পানীর লিঃ এর পক্ষ থেকে সকলের জন্য রেফেল ড্র’র আয়োজন করা হয়। এসময় একেএস রড (আবুল খায়ের স্ট্রীল মিলস), শাহ সিমেন্ট ইন্ডা: বাংলাদেশ লিমিডেট ও সেভেন কিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (সেভেন সার্কেল)এর কর্মকর্তারা উপস্থিত পুরস্কার বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।