শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

শতভাগ স্কাউটিং কার্যক্রমকে বেগবান করতে প্রত্যন্ত অঞ্চলে  স্কাউট বিষয়ক ডে-ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
বাংলাদেশ স্কাউটস, বিরামপুর উপজেলার আয়োজনে আজ  বিরামপুর উপজেলার ৫ নং বিনাইল ইউনিয়নের বিনাইল উচ্চ বিদ্যালয় মাঠে শতভাগ স্কাউটিং কার্যক্রমকে বেগবান করতে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে স্কাউট বিষয়ক উদ্বুদ্ধকরণ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।বাংলাদেশ স্কাউট বিরামপুর উপজেলার সম্পাদক মোঃ হারুন অর রশিদ স্যারের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ডে-ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়।মোঃ মহিদুল ইসলাম, উপজেলা কাব স্কাউট লিডারের নেতৃত্ব কাব শিশুদের এবং মোঃ মোস্তফার রহমানের নেতৃত্বে স্কাউট শিশুদের দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং কার্ষক্রমকে বেগবান করতে বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক প্যাক মিটিং /ট্রুপ মিটিং, গ্র্যান্ড-ইয়েল,কাব/স্কাউট প্রতিজ্ঞা, আইন,মটো,সালাম,মহাবৃত্ত,শিলা বৃত,ষষ্ঠক পদ্ধতি, ব্যাজের ধারনা,মাঠ পার্চের প্রাথমিক ধারণা স্কাউট তালি,বিদ্যালয়গুলোতে কেন স্কাউট ইউনিট খোলা প্রয়োজন, শাপলা অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কিভাবে অর্জন করা সম্ভব, এবিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন  বিনাইল উচ্চ বিদ্যালয়,  বিনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাপড়া আইডিয়াল স্কুল  এস,এন দেশমা প্রি-ক্যাডেট স্কুল, সুভাবনা রেসিডেন্সিয়াল স্কুল, বিনাইল প্রি- ক্যাডেট স্কুলসহ মোট ৬ টি প্রতিষ্ঠানের  শতাধিক নবাগত কাব/ স্কাউট সদস্য। আগামীদিনগুলোতে স্কাউট কার্যক্রমকে আরও অগ্রগতি করার জন্য উপজেলা স্কাউটের সঙ্গে একসাথে কাজ করবেন বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।