শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

পৌর মেয়র কাপ ফুটবল ফাইনালে, শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

যশোর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আমি খেলাকে এগিয়ে নিতে সবসময় আপনাদের পাশে থাকব। অভয়নগরে একটি স্টেডিয়াম দরকার। স্টেডিয়ামের আন্দোলনে আপনারাও আমার সাথে থাকবেন। শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাই ব্রেকারে ( ৯-৮) গোলে চ্যাম্পিয়ন  হয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ । নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকাল ৩ টায় শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে খুলনা শেখ কামাল স্মৃতি সংসদ  বনাম রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ।  উভয় দলেই বিদেশী খেলোয়াড়সহ দেশের নামকরা খেলোয়াড় অংশগ্রহণ করে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্নভাবে খেলাটি মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক উপভোগ করে।

খেলার প্রথমার্ধের ১০ মিনিটে শেখ কামালের ৯ নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় কেসি গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয়। প্রথমার্ধের ২১ মিনিটে রাজবাড়ী জেলা ফুটবল একাদশের ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় লিয়ন একটি  গোল করে দলকে (১-১) গোলে  সমতায় আনে। ২৬ মিনিটে ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় কেসি আরো একটি গোল করে খুলনাকে (২-১) গোলে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধের ২ মিনিট বাকী থাকতে রাজবাড়ী জেলা ফুটবল একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড়  সোহান  আরও একটি গোল করে আবারও সমতা ফিরিয়ে আনে।

নির্ধারিত সময়ে কোনো দল গোল বিজয়ী না হওয়ায় খেলা ট্রাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে খুলনা কামাল স্মৃতি সংসদ (৯-৮) গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় চ্যাম্পিয়ন দল খুলনা শেখ কামাল স্মৃতি সংসদকে প্রাইজমানি হিসাবে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দল রাজবাড়ী জেলা ফুটবল একাদশকে ৬০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।

খেলায় শেখ কামাল স্মৃতি সংসদের গোলরক্ষককে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর,খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম,  অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ,  নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত,  সহকারী কমিশনার( ভুমি) থান্দার কামরুজ্জামান,আফিল গ্রুপের প্রতিনিধি রাকিবুল ইসলাম ,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের  সভাপতি রফিকুল ইসলাম,নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন,  চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা,অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অধ্যাপক হাফিজুর রহমান, আলহাজ্ব নাজমুল হক খোকন,ব্যাংকার শামীম হোসেন, শ্রমিক নেতা সৈয়দ মনোয়ার হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।খেলা পরিচালনা করেন জসিম আকতার,সুমন বিশ্বাস, ফেরদৌস হাসান, ইব্রাহিম হোসেন।ধারাভাষ্যে ছিলেন ভীমচন্দ্র দে, সমীর কুমার বিশ্বাস, বাদশা ও ইসরাফিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।