শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব উদযাপিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

“আলোকিত মানুষ চাই “এই স্লোগানকে সামনে রেখে আজ ৯ফেব্রুয়ারী ঝালকাঠি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো আসাদুজ্জামান তালুকদার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা জনাব নারায়ণ মিস্ত্রি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ও গবেষক মু আল-আমীন বাকলাই।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরীর ঝালকাঠি ইউনিট এর পরিচালক  সাইফুল ইসলাম। কোরান তেলাওয়াত, সংগীত অনুষ্ঠান,আবৃত্তি,  আলোচনা সভা অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে।প্রায় অর্ধশতাধিক পাঠক পাঠিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান আলোচক  মু.আল আমীন বাকলাই বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি  ঝালকাঠিতে আলোকিত মানুষ তৈরির জন্য নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছে। ঝালকাঠি রাজাপুর কাঠালিয়া কাউখালী নলছিটিতে এই লাইব্রেরীর মাধ্যমে অনেক পাঠক সৃষ্টি হয়েছে। প্রধান অতিথি  মোঃ আসাদুজ্জামান তালুকদার আলোকিত মানুষ তৈরির জন্য বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি নারায়ণ মিস্ত্রি তার লাইব্রেরীতে ছেলে মেয়েদেরকে বই পড়ার জন্য আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।