শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিদর্শন করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার ( ০৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবনির্মিত গ্রন্থকুটির ইনোভেশন কার্যক্রম দর্শন, আটোয়ারী উপজেলাধীন একাত্তর আশ্রয়ন প্রকল্প দর্শন, তোড়িয়া উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব দর্শন সহ বিভিন্ন দপ্তর ও এলাকা দর্শন করেন তিনি। উপজেলা গ্রন্থকুটির দর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আরো উন্নয়ন কাজে সহযোগিতার আশ^াস দেন। পরে বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মতবিনিময় করেন। তোড়িয়া উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব দর্শনকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে বিস্তারিতভাবে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার। এ সময় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম আরো অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।