শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ক্রীড়া অনুষ্ঠানটির উদ্বোধন করেন সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যার মুজিবুল ইসলাম পান্না। সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারঃ) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির তালুকদার ও যুবলীগের (ভারঃ) আহ্বায়ক ভক্তগোপাল রাজ বংশী প্রমুখ। প্রতিযোগীতা শেষে সম্মানীত অথিথিবৃন্দরা বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।