শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী থেকে নিখোঁজ হওয়া কিশোরের সন্ধান পাওয়া যায়নি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও নুরুননাহার বেগম (লিপি)’র পুত্র নোমান জামান মিশকাত (১৬) নিখোঁজ হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, তিনি চাকুরীর কারণে উপজেলা পরিষদ ক্যাম্পাসের একটি আবাসিক কোয়াটারে তার পুত্র সন্তানকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর শিকদার হাটে। তার পুত্র আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গত ২৭ জানুয়ারি ২০২৪ দুপুর প্রায় পৌনে ৩ টার দিকে সে আবাসিক কোয়াটার থেকে বের হয়। রাতেও কোয়াটারে না ফেরায় পিতা মনিরুজ্জামান উদ্বিগ্ন হয়। রাতেই এলাকার তার বন্ধু-বান্ধব ও নিকটাত্মীয়দের কাছে খবর নিয়ে কোন খোঁজ না পাওয়ায় পরদিন ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং- ১৩৮৬। তথ্যমতে নিখোঁজ নোমান জামান মিশকাত এর শারীরিক গড়ন: চোখ টানা টানা,চুল ছোট ছোট, মুখের আকৃতি গোলাকার, চামড়ার রঙ উজ্জল, রক্তের গ্রুপ এবি পজেটিভ, মাপ ৫ফুট ৫ইঞ্চি, নাক লম্বা, কপাল প্রশস্থ, গলা লম্বাটে, ওজন ৫৫ কেজি। আজ থেকে প্রায় দু’সপ্তাহ অতিক্রম হলেও সন্তানের কোন সন্ধান না পাওয়ায় পিতা-মাতা সহ পরিবারের লোকজন বিষম চিন্তিত ও মর্মাহত অবস্থায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি নোমান জামান মিশকাত-এর খোঁজ পেলে দ্রুত তার বাবা-মা’র মোবাইল ফোনে সংবাদটি পৌছানোর জন্য অনুরোধ জানিয়েছেন (০১৭০৫৯৫০৫৭৭ ও ০১৭০৫৯৫০৫৭৫) অথবা ওসি আটোয়ারী থানা ০১৩২০১৩৮৪২৩।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।