শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে এসসিএডব্লিউ ও নওয়াপাড়া রোটারী ক্লাবের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে রোটারী ক্লাব অব নওয়াপাড়া ও কানাডার সংগঠন এসসিএডবিøউ এর যৌথ উদ্যোগে অনগ্রসর পরিবারের ছাত্রছাত্রী,শারীরিক ও বুদ্ধি প্রতিব›দ্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয় মাঠে নওয়াপাড়া রোটারী ক্লাব ও ঢাকা রোটারী ক্লাবের আয়োজনে  ২৯টি প্রাইমারী স্কুলের ৬৬০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র বিতরন করা হয়। ইভেন্ট চেয়ারম্যান নওয়াপাড়া রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট দীপক কুমার সাহা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,কানাডিয়ান নাগরিক জুডি নাবসি ফেনটন,ডেপনি জয় স্কয়ার স্মিথ,ডেনি সারর্লি ব্যারিক,সিনডি সুই হোবম্যান,লিনডা ই ওয়েব,জ্যাকলিং ইভোনি কিভিল,কিমবার্লি এ্যান বাস্কটার,ড্যানিস লিওড বাস্কটার, নওয়াপাড়া রোটারী ক্লাবের প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেন, ঢাকা রোটারী ক্লাবের প্রেসিডেন্ট শেখ নাহার মাহামুদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারন সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ, নওয়াপাড়া রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট শাহ জালাল হোসেন, পাস্ট প্রেসিডেন্ট আজিজ সরদার,রবিউল হাসান, পাস্ট প্রেসিডেন্ট আব্দুল মুকিত জিলানী, পাস্ট প্রেসিডেন্ট আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।