শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কর্তৃপক্ষের অবহেলায় উদ্ধারকৃত গন্ধ গোকুলটি অবশেষে মারা গেল

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

বাঘ উদ্ধারের ৪ দিনের মাথায় পঞ্চগড়ের আটোয়ারীতে এবার একটি জীবিত গন্ধগোকুল আটক করেছে গ্রামবাসী। বিরল প্রজাতির এই বন্য প্রাণিটি গত মঙ্গলবার (৬ফেব্রুয়ারী) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের ভুট্রা ও মরিচ ক্ষেত থেকে আটক করা হয়। গ্রামবাসী জানায়, প্রাণিটি আটকের পর তারা প্রশাসনকে অবহিত করলে বন বিভাগের লোক সেখানে উপস্থিত হয়। পরে তারা জীবিত অবস্থায় আটককৃত বিরল প্রজাতির এই বন্য প্রাণিটি বন কর্মকর্তার হাতে তুলে দেয়। ওই গ্রামের জনৈক তোজাম্মেল হক জানান, জীবিত প্রাণিটি গ্রামবাসীর কাছ থেকে গ্রহণ করে তারা বস্তায় ভর্তি করে নিয়ে যায়। তিনি জানান, আমরা খবর পেয়েছি প্রাণিটি নিয়ে যাওয়ার পর মারা গেছে। ওই গ্রামের হামিদুর রহমান জানান, জীবিত একটি প্রাণি বস্তাবন্দী করে নিয়ে যাওয়ায় কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রাণিটি মারা গেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে বন বিভাগের লোক গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু বন কর্মকর্তা জানায় সেটি মৃত। এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধুসুদন বর্মন বলেন, উদ্ধারকৃত গন্ধগোকুলটি চিকিৎসার জন্য স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে গেলে বস্তা থেকে বের করে দেখি সেটি মৃত। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সোহাগ রানা জানান, বস্তা বন্দি অবস্থায় গন্ধগোকুলটিকে নিয়ে আসেন। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায় প্রাণিটি মৃত। বস্তা বন্দি করে নিয়ে আসার কারণে শ্বাসরোধে সেটি মারা যেতে পারে বলে এলাকাবাসীর ধারণা। গন্ধ গোকুলটিকে বস্তা বন্দি না করে খাঁচায় ভরে নিয়ে আসলে হয়তোবা এই বিরল প্রজাতির বন্য প্রাণিটি বেঁেচ যেতে পারতো।
এদিকে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) উপজেলার একই ইউনিয়নের দাড়খোর সীমান্তে গ্রামবাসীর হাতে একটি চিতা বাঘ উদ্ধার হয়েছিল।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।