শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

গ্রন্থাগারিক পদে নিয়োগ চান পূর্বের নীতিমালায় আবেদনকারী চাকরিপ্রার্থীরা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসায়) সরকারের পূর্ব নীতিমালা অনুযায়ী গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে আবেদন করা চাকরি প্রত্যাশীদের নিয়োগ পূর্বের নিয়মে সম্পন্ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি খান সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাজহারুল ইসলামসহ অন্যরা এতে বক্তব্য দেন।

সভাপতি খান সাইফুল ইসলাম বলেন, গত ২০২১ সালের ২৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদ দুটিকে পরিবর্তন করে (গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) শিক্ষক পদমর্যাদা দিয়ে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। পরে এই পদ দুটিকে শিক্ষক পদমর্যাদা দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

তারা বলেন, আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে এই পদে চাকরির জন্য আমরা যারা স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসায় পূর্বের নীতিমালা বলবৎ থাকা অবস্থায় আবেদন করেছি এবং এই নিয়োগ দীর্ঘদিন প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু আমাদের নিয়োগ পরীক্ষা হচ্ছে না। আমাদের অনেকেরই চাকরির নির্ধারিত বয়সসীমা অতিক্রম হওয়ার পথে।
আমাদের দাবি বর্তমান নীতিমালা জারির পূর্বে প্রক্রিয়াধীন থাকা নিয়োগ পরীক্ষা পূর্বের নীতিমালা অনুযায়ী সম্পন্ন করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।