শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

কাজিটুলা থেকে বৃদ্ধ নিখোঁজ; ১৯ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
সিলেটে ১৯ দিন থেকে নিখোঁজ এক বৃদ্ধ ব্যক্তি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেলেনি তার সন্ধান। নিখোঁজ ব্যক্তির নাম আরব আলী (৬০)। তিনি শারিরীকভাবে অসুস্থ। গত ১৮ জানুয়ারী কাজিটুলার বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। আর ফিরে আসেননি। এ ঘটনায় আরব আলীর মেয়ে ইমা বেগম কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির বিবিরণে জানা যায়, ১৮ জানুয়ারী সকাল আনুমানিক ১১টার দিকে কাউকে না বলে আরব আলী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তারপর থেকে সম্ভাব্য অনেকস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হবার সময় তার পরনে কালো রঙের শার্ট এবং নীল রঙের চেক লুঙ্গি ছিলো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ আরব আলী কাজিটুলার দিঘীরপাড়ের গিয়াস মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তার মূলবাড়ি সুনামগঞ্জের হাছননগরে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।