শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ২০২১-২২ অর্থ বছরের আওতায় যশোরের অভয়নগর উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (৬ষ্ঠ পর্যায়) তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার  ও একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রæয়ারি) সকালে উপজেলার পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং দুপুরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসায় এ মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন করা হয়। জায়কার অর্থায়নে চল্লিশ লাখ টাকা ব্যায়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কমনরুম কাম হাইজিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এদিন বিকালে তালতলা খেয়াঘাটে যাত্রী ছাউনি সহ ওয়াশ বøকের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, জায়কার প্রতিনিধি আলমগীর, পায়রা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, বুঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ^াস, পায়রা মাদ্রাসার সুপার আব্দুর মালেক, চাঁপাতলা মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ, উপজেলা যুবলীগ নেতা অর্জুন সেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, সহ সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক শহিদুল্লা খান, ঠিকাদার মো. অলিয়ার রহমান, ছাত্র নেতা সৈয়দ কামরুজ্জামান, শাহিনুর রহমান জুয়েল, বাবু মোড়লসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।