শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

কাঞ্চনপুর বালিকা দাখিল মাদরাসায় মেধা বৃত্তি ও মা সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের বাসাইল উপজেলা কাঞ্চনপুর বালিকা দাখিল মাদরাসার উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৫ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০.০০ ঘটিকায় মাদরাসা মাঠ প্রাঙ্গণে  ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা’ বৃদ্ধির লক্ষ্যে এ মা সমাবেশের আয়োজন করা হয়।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আ.ফ.ম. আঃ সামাদ মিয়া সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খান,উপজেলা কৃষি অফিসার শাজাহান আলী, বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা  একাডেমিক সুপারভাইজার মোঃ আল আমিন,কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামীম আল মামুন, মাদরাসার  প্রধান শিক্ষক  মোঃ আব্দুল্লাহেল কাফী, ইউপি সদস্য প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।
বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। সমাবেশ শেষে শ্রেণিভিত্তিক প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার প্রধান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।