শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে পর্দা নামল ৫২ তম শীতকালীন চাঁপা অঞ্চলের খেলাধুলা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি, চাঁপা অঞ্চলের আয়োজনে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার চাঁপা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রংপুর মোঃ হাবিবুর রহমান। উদ্বোধন শেষে রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ভেন্যুতে রাজশাহী ও রংপুর উপ অঞ্চলে বিজয়ী ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর চেয়ারম্যান ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁপা অঞ্চল এর সভাপতি প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল  ও চাঁপা অঞ্চলের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম। উল্লেখ্য, স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জাতীয় পর্যায়ের ৫২ তম আসর আগামী ৭-১২ জানুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।