শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরের পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের (নিকরাইল) প্রধান তোরণ (গেট) নির্মাণে নামকরণের অনিয়মের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ১লা জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

চলতি বছরের ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মোহাম্মদ সানোয়ার হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, পূর্বের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত বিদ্যালয়ের প্রধান গেট তথা তোরণ শহীদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের নামে নামকরণ করতে হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনাকে তোয়াক্কা না করে বিদ্যালয় কতৃপক্ষ মুক্তিযোদ্ধাদ্বয়ের নামে নামকরণ না করে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মো. চাঁন মাহমুদ তালুকদারের নামে বিদ্যালয়ের তোরণ নির্মাণের কাজ চলমান রাখে। তার প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা মুক্তিযোদ্ধাদ্বয়ের নামে তোরণ নির্মাণ না করার সুস্পষ্ট ব্যাখ্যাসহ আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি, যথা সময়ে জবাব দেওয়া হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দু’জন মুক্তিযোদ্ধার নামে তোরণ নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে যা পূর্বের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছিল। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ না করে বর্তমান সভাপতির নামে তোরণ নির্মাণ করছেন। এ জন্য উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখনও কোন জবাব পাওয়া যায়নি।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।