শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

কৃষিখাতে বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন পনেরো কৃষক-কৃষাণী 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
বাংলাদেশের কৃষিখাতে অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখায় যশোর অঞ্চলের জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন প্লাটফর্ম রহস্য ট্রাভেল আয়োজনে অনুষ্ঠানে পনেরো জন কৃষাণ-কৃষাণী ও ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে। 
 
রোববার (৪ই ফেব্রুয়ারী ) বিকালে যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুর আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা জানানো হয়।
 
শার্শা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব তরুন কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সুশান্ত কুমার তরফদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব প্রতাপ মন্ডল ও শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং রহস্য ট্রাভেল এর প্রধান উপদেষ্টা নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রহস্য ট্রাভেল এর উপস্থাপক নয়ন হোসেন। 
 
সরকারের কৃষি ক্ষেত্রে চলমান উন্নয়ন ও স্মার্ট কৃষি গড়তে অনলাইনের ভূমিকাসহ আলোচনা শেষে কৃষাণ-কৃষাণীদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সম্মাননা সনদ  তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। 
 
রহস্য ট্রাভেল কৃষি পদক ২০২৩ সম্মাননা পাওয়া কৃষাণ-কৃষাণীরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের কৃষাণী আনোয়ারা বেগম , বোদখানা গ্রামের দেলোয়ার হোসেন , মিশ্রিদেওড়া গ্রামের পিন্টু হোসেন , গদখালী আন্দোলপোতা গ্রামের আলামিন হোসেন ।
 
শার্শা উপজেলার নাভারণ গ্রামের ইউসুফ আলী, নারায়ণপুর গ্রামের নূর মোহাম্মদ আলী , শ্যামলাগাছী গ্রামের মিজানুর রহমান , সূবর্ণখালী গ্রামের মাহাবুবুর রহমান , ছোট নিজামপুর গ্রামের শাহাজান শিকদার ও মোহাম্মদ আলী , একঝালা গ্রামের সাইফুল ইসলাম শুকুর , কন্দপপুর গ্রামের আছমা খাতুন ও শিলা আক্তার, শাড়াতলা গ্রামের সেলিম রেজা , শিকারপুর গ্রামের মনজুরুল ইসলাম।
 
পনের কৃষক – কৃষাণী ছাড়াও মাঠ পর্যায়ে কৃষকের সেবা প্রদানে অবদানের জন্য ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয় । তারা হলেন , শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা , উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তরুন বালা , ঝিকরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো: রোকুনুজ্জামান , শার্শা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অসীত কুমার মন্ডল ,যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সুশান্ত কুমার তরফদার বলেন, এই আয়োজনটি কৃষক – কৃষাণীদের অনুপ্রেরণা। আগামীতে কৃষকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এমন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অনেক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।