শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

হতদরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই-শ্রী রবিন অধিকারী ব্যাচা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

চলতি বছরে বাংলাদেশে উপজেলা পরিষদ  নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের দূর্দিনের কান্ডারী সংগ্রামী শ্রমিক নেতা শ্রী রবিন অধিকারী ব্যাচা। সরেজমিনে উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে অনেকের সাথে আলোচনায় উঠে আসে গরীব, অসহায়, মেহনতি মানুষের প্রাণের মানুষ রবিন অধিকারী ব্যাচা যার সুনাম সর্বস্তরে ছড়িয়ে আছে। কথা হয় উপজেলা সিদ্দিপাশা গ্রামের রহমত আলীর সাথে, তিনি বলেন, আমার স্ত্রী’র অসুস্থতার খবরে কেউ এগিয়ে আসেনি, আমার পাশে সংবাদ পেয়ে ব্যাচা দাদা এসে আমাকে আর্থিক সহযোগিতাসহ সার্বিক খোঁজ খবর রেখেছেন, আমি তার সাফল্য সবসময় কামনা করবো, আমি তাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। উপজেলার সুন্দলী ইউনিয়নের ভবানী মন্ডল বলেন, গরীব অসহায় মানুষের পাশে যে থাকে সে হল আমাদের ব্যাচা দাদা, আমরা গ্রামবাসী ব্যাচা দাদাকেই উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। উপজেলা ঘুরে একাধিক মানুষের সাথে কথা হলে সকলেই উপজেলা চেয়ারম্যান হিসেবে শ্রী রবিন অধিকারী ব্যাচাকে সমর্থন জানিয়েছেন। উপজেলা নির্বাচনসহ সার্বিক বিষয়ে কথা হয় শ্রী রবিন অধিকারী ব্যাচার সাথে, তিনি জানান, দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের সেবা করে আসছি, এ অঞ্চলের মানুষ আমার পরিবারের সদস্যদের মতো। আমি বিশ্বাস করি, আমি নির্বাচনে অংশগ্রহণ করলে এ অঞ্চলের মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবে। তিনি আরো জানান, সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে আমি অনেককিছু হারিয়েছি। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমি আজ আওয়ামীলীগের একজন রাজনৈতিক কর্মী। উপজেলাবাসীর জন্য আমার মন সব সময় কাঁদে, মানুষের দূর্দশা আমাকে সবসময় তাদের কাছে নিয়ে যায়। উপজেলার অনেক মানুষ আছে, যাদের মাথা গোঁজার ঠাই নেই, আমি তাদের জন্য সারাজীবন ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। আমি, আসছে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবো, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেও তিনি সেই প্রত্যাশা করেন। তিনি আরো বলেন,আমি নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে এ অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করে হতদরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। তিনি অভয়নগর উপজেলার দলমত নির্বিশেষে সকলের দোয়া আর্শিবাদসহ সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।