শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে  দিয়ে উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করেছেন।
নির্বাচনে অভিভাবক সদস্য ৪টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য  ১টি পদের বিপরীতে ২জন প্রার্থী অংশ নেন।
অভিভাবক ভোটারদের ভোটে চার জন অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন,  মো. উজ্জল সরকার (ব্যালট-২) ২৮৮ ভোট পেয়ে প্রথম, মো. মিন্টু তালুকদার   (ব্যালট-৪) ২৪৪ ভোট পেয়ে দ্বিতীয়, মো. আনোয়ার হোসেন (ব্যালট-৭) ২২৯ ভোট পেয়ে তৃতীয় এবং মো. আলমগীর হোসেন (ব্যালট-১) ২১৭ ভোট পেয়ে চতুর্থ স্থান দখল করে বিজয়ী হয়েছেন। আছমা আক্তার ১ নং ব্যালটে ২৩৩ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি রিক্তা ২ নং ব্যালটে ১৫৪ ভোট পেয়েছেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক শিলা সাহা, বাবুল হোসেন, সৈয়দ জামান হোসাইন ও দাতা সদস্য কাইয়ুম সরকার,নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান।  সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীণভাবে চলে  ভোট গ্রহণ।  এতে ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে প্রিসাইডিং অফিসার ভোট গগণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
 বিদ্যালয়ের একটি কক্ষে ২টি বুথ তৈরি করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুথে দুইজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পুলিং অফিসার নিযুক্ত ছিলেন। নিরাপত্তার জন্য বাসাইল থানার উপ-পরিদর্শক  মো.শাহিনুর আলমের নেতৃত্বে তিন সদস্যের পুলিশ বাহিনী দায়িত্ব পালন করেন।
ভোটারদের স্বতস্ফুর্ত পদচারনায়  নির্বাচনী এলাকায় সারাদিন উৎসব মুখর নির্বাচনী আমেজ বিরাজ করে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।