শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিপুল র‌্যাবের হাতে আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  কুখ্যাত মাদক কারবারি বিপ্লব গাজী ওরফে বিপুল হোসেন’কে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব -৬, যশোর ও র‌্যাব ১০, ফরিদপুরে ক্যাম্পের যৌথ আভিযানিক দল।   বিপুল হোসেন (২৬) অভয়নগর উপজেলার গরুর হাটখোলা, শিমুলতলা রোড এলাকার জাহিদ গাজীর ছেলে।

তার বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় ০৯ টি মামলা রয়েছে যার মধ্যে ০৭ টি মাদক মামলা,০১ টি চুরি মামলা এবং ০১ টি দ্রুত বিচার আইনের মামলা ও নাড়াইল সদর থানায়- ০১ টি হত্যা মামলা সহ মোট ১০ টি মাদক, হত্যা ও অস্ত্র  মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাবের এস প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিপুলকে মাদক দ্রব্য মামলায় বিজ্ঞ আদালত গত ৩১ ডিসেম্বর যাবজ্জীবন কারাদন্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত বিপুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ২০১৪ সালের ১৮ন এপ্রিল  বিপুল পরিমাণ হিরোইন সহ যশোর জেলার অভয়নগর থানা এলাকা হতে  গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক আইনে মামলা রুজু হয়।

ওই মামলায় পাঁচ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে   আত্মগোপন করেছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।