শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের ইসলামপুরে কিশোরী অপহরণ করে ৩লাখ টাকা মুক্তিপণ দাবি 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
জামালপুরের ইসলামপুরে তারতাপাড়া বাছেদের ছেলে এক কিশোরী(১১)বছর বয়সের মেয়েকে অপহরণ করে এনে ৩লাখ টাকা মুক্তিপণ দাবী করায় বিপাকে পড়েছে ভেক্তভোগী পরিবার।  আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ঐ পরিবার।
অভিযোগে জানা যায়, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুপুড়িয়া গ্রামের তালেব সরদারের ১১বছরের কিশোরী মেয়ে মিনুকে গত ৩০জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টা দিকে মাদারীপুর জেলার শিবচর থানার আড়িয়াখা ব্রিজ শহিদুরের দোকান সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ইসলামপুর উপজেলার তারতাপাড়া বাছেদের ছেলে সাগর(১৭)গংরা অপহরণ করে। এর পর অপহরণকারীদের সন্ধ্যান পেয়ে মেয়ের বাবা তালেব সরদার ইসলামপুর তাড়তাপাড়া গ্রামে খোজ নিলে ছেলের বাবা বাছেদসহ অপহরণকারী চক্রের সদস্যরা মেয়েকে ফেরত দিবে কিন্তুু ৩লাখ টাকা মুক্তিপণ দাবী করছে।
এই নিয়ে বিপাকে পড়েছে ভোক্তভোগীরা ইসলামপুর থানায় গেলে থানা পুলিশ কোন সহযোগিতা না করে যেখান থেকে অপহরণ হয়েছে;সেখানে থানায় গিয়ে মামলা করতে বলেছে মেয়ের বাবা তালেব সরদার ও মা আকলির অভিযোগ, অপহরণকারীরা হয়তো তার নাবালক মেয়েকে বাহিরে পাচার করার জন্য অপহরণ করেছে।
তাই এব্যাপারে মেয়েটি উদ্ধারে ভোক্তভোগী পরিবার গোয়েন্দাবাহিনী, র‍্যাব,পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।