চট্টগ্রামে আগ্রাবাদে ১ লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫ টায় স্থানীয় এক্সেস রোডস্থ সিঙ্গাপুর মার্কেটের ৩য় তলায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতের স্বপক্ষের শক্তি ‘দৈনিক বিজয় বাংলাদেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ এম এমদাদ উল্লাহ চৌধুরী।
চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান মো: জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার প্রকাশক ড.এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো: আরাফাতুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি ড. এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। সংবাদপত্র হচ্ছে সমাজ উন্নয়নে সংবাদপত্র এবং সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। আঞ্চলিক বিভিন্ন সংকট, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাহসী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, চট্টগ্রামে তরুণ সাংবাদিক মো: জুয়েল রানা পত্রিকাটির দায়িত্ব দেওয়ায় তার মাধ্যমে এই চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে সহায়ক ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম) মোঃ আরাফাতুল ইসলাম বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে চট্টগ্রামবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে বলে আমি বিশ্বাস করি। আমি পত্রিকাটি উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উক্ত অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক দিদারুল আলম ও দৈনিক সাঙ্গু পত্রিকার সিনিয়র সাংবাদিক এনামুল হক।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার টিটু, দৈনিক বিজয় বাংলাদেশ চট্টগ্রাম প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক হাসানুর জামান বাবু, দৈনিক জনবানী পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি আইয়ুব মিয়াজী, বিজয় বাংলাদেশ পত্রিকার মহানগর প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি শাহরিয়ার, চকরিয়া উপজেলা প্রতিনিধি আরফাতুর রহমান, ঈদগাঁও উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি মু: রফিক উদ্দিন লিটন, অনলাইন পোর্টাল passenger voice এর সীতাকুণ্ড প্রতিনিধি জয়নাল আবেদীন, বিজয় বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়ব আহমেদ সিয়াম প্রমুখ। অনুষ্টানে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে ব্যুরো অফিসের আনুস্টানিক উদ্বোধন ও নবীন সাংবাদিকদের পরিচয় পত্র বিতরণ করেন।