শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা পৌঁছে দিতে সিলেটে বর্ণমালার মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
ভাষা আন্দোলনের চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় সিলেটে ভাষার মাস ফ্রেব্রুয়ারীকে মিছিলের মাধ্যমে বরণ করলো বর্ণমালা। বর্ণমালার মিছিলটি সিলেট মহানগরের শারদা হল প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়।
মিছিলের মাধ্যমে ভাষার মাস বরণের আয়োজন সম্পর্কে আয়োজকেরা বলেছেন, ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে। প্রতি বছরের মতো এবারো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্দেশেই এ আয়োজন করে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট। বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বাংলা ভাষা চর্চায় এমন আয়োজন আরো ব্যপকভাবে করা হবে। সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত বলেন, ভাষা শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের সামনে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্যই এমন আয়োজন বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।