শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ ক্লিনিকে ১লাখ ৫৫ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়  করা হয়েছে। বুধবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনের অতিরিক্ত বেড রাখা,বিভিন্ন অব্যবস্থাপনা , ডিউটি ডাক্তার না থাকা ও  অতিরিক্ত  মূল্য নেওয়ার  কারণে  ফাতেমা ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকা, ডিউটি ডাক্তার না থাকা ও অতিরিক্ত বেড স্থাপনের দায়ে আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতালকে ৫০ হাজার টাকা ও এলবি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ স্কট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর,অভয়নগর উপজেলা মেডিকেল অফিসার আলিমুর রাজিব । নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।