শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার স্ক্রীনিং প্রোগ্রাম অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে পাবনায় ক্যান্সার প্রতিরোধে স্ক্রীনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডা: তাহসিন আজীজের চেম্বারে এই স্ক্রীনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে ক্যান্সার প্রতিরোধে সচেতনমূলক বক্তব্য দেন, ঢাকা শ্যামলী ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন কনসালট্যান্ট, টুথ কেয়ার ফাউন্ডার, ফেসিও ম্যাক্সিলারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হাব এর ডা: মৌসুমি ইকবাল। বক্তব্য তিনি বলেন, ক্যান্সার কে ভয় নয় সচেতনতাতেই হবে জয়। ৪৫ বছেরর বেশি বয়সের মানুষের ওরাল ক্যান্সার হওয়ার ঝুঁকি খুব বেশি এবং পুরুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি মহিলাদের চেয়ে দ্বিগুণ। তাই শুধু পরিষ্কার দাঁতই মুখের সু-স্বাস্থ্যের একমাত্র কারণ নয় মুখের ক্যান্সার বেশি হয় ঠোঁট, জিহ্বা, গালের ভেতরের অংশ মাড়ি ও তালুতে, এছাড়াও সুপারি, জর্দ্দা দিয়ে পান খেলে মুখের ক্যান্সারের ঝুঁকি প্রায় ১০ গুণ বেড়ে যায়। তাই ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই এবং সর্বদা মুখে ঘা, মুখে বা কানে ব্যাথা, একটানা কর্কশ গলার স্বর, স্থানী গলা ব্যথা, গিলতে অসুবিধা, ঘাড় শক্ত পিন্ড হলে বিডিএস দাঁতের দেখাতে হবে। তিনি বলেন, ধাড়ালো দাঁত থেকে মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই বছরে অতন্ত্য ২ বার চেকআপ করালে প্রাথমিক পর্যায়েই ওরাল ক্যান্সার ধরা পরে এবং দ্রুত রোগ নির্ণয় ক্যান্সার থেকে বাঁচার উপায় হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, মুখের ক্যান্সারে প্রতিদিন প্রতি ঘন্টায় একজন করে মানুষ মারা যায়, তাই নিয়নিত ক্যান্সার পরীক্ষায় প্রাণ বাঁচায়। এসময় প্রোগ্রামে উপস্থিত ছিলেন, পাবনা জেনারেল হাসপাতালের অব. তত্বাবধায়ক ডা: মনোয়ার- উল- আজীজসহ শতাধিক রোগী। প্রোগ্রাম শেষে ২০ জন দাঁতের রোগীকে ফ্রি প্রাথমিক চিকিৎসা করা হয় এবং শতাধিক  রোগীদের মাঝে একটি করে ব্রাশ ও টুথপেষ্ট দেওয়া হয়। উল্লেখ্য: পাবনায় ক্যান্সার প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছেন ডা: তাহসিন আজীজ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।