রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই মানব সেবায় কাজ করে আসছে এই সংগঠনটি। প্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর এই স্লোগান সামনে রেখে ২৯শে জানুয়ারি, সোমবার প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) বাংলাদেশ রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয়ে উক্ত সংগঠনের নতুন বছরের প্রথম মাসের মাসিক কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়
মাসিক কর্ম পরিকল্পনায় স্বেচ্ছাসেবীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে সেরা স্বেচ্ছাসেবীদের পুরষ্কৃত করা হয়। স্বেচ্ছায় রক্তদান নিয়ে বিভিন্ন কুইজ এর আয়োজন এর মাধ্যমে প্রোগ্রামটিকে প্রাণবন্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সুমন। সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ ইফতি। পরিচালক (ভারপ্রাপ্ত) হোসেন আলী, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ সৈকত, আক্তারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইখলাস উদ্দিন,ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, উপজেলার মোহনপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি শেখ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক বাদল ইসলাম, কোষাধক্ষ্য কিবরিয়া হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না হক,নাঈম, তরুণ কুমার রায়, জাকির হোসেন, উপজেলার সাতর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আদিল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাকিল। এছাড়াও উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর, মরিচা ইউনিয়ন শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।