শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্রের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
বিতর্কিত ‘ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশ প্রতিষ্ঠার ষড়যন্ত্র’র প্রতিবাদে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শরিফ থেকে শরিফা মানি না মানবো না, লড়াই করো একসাথে সমকামিতার বিরুদ্ধে, আমার সোনার বাংলায় সমকামিতার ঠাঁই নাই, আমার সোনার বাংলায়  ট্রান্সজেন্ডারের ঠাঁই নেই, এলজিবিটির বিরুদ্ধে লড়াই কর একসাথে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে লড়াই করো একসাথে গর্জে ওঠো একসাথে, বিতর্কিত শিক্ষানীতি বাতিল কর করতে হবে,  আসিফ স্যার এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে স্লোগান দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ট্রান্সজেন্ডার মতবাদ বাতিল সহ ৮ দফা দাবি উত্থাপন করেন তারা।
এসময় বক্তারা বলেন, হিজড়া ও ট্রান্সজেন্ডারের মধ্যে মৌলিক পার্থক্য আছে। ট্রান্সজেন্ডারবাদকে গ্রহণ করার ফলাফল হলো বিভিন্ন যৌন বিকৃতিকে স্বাভাবিক ও বৈধ বলে মেনে নেওয়া। দেশে ট্রান্সজেন্ডারবাদ ও এলজিবিটিকিউ এর মতো জঘন্য যৌন বিকৃতিগুলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চলমান সকল কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইতোমধ্যে পাঠ্যপুস্তকে চলে আসা শরিফ-শরিফার গল্প সহ ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করে এমন সকল বিষয় পাঠদান থেকে বিরত থাকবে এবং এই ব্যাপারে শ্রেণীকক্ষে সচেতনতা তৈরী করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিকৃত পাঠকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য পাঠ্যবই রচনা পরিষদকে উপযুক্ত জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।