শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
স্বপ্নকে বাস্তবায়নে এগিয়ে আসি রক্তদানে এই শ্লোগানকে সামনে রেখে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় একজন অসহায়  বৃদ্ধের নিজ বাসায় গিয়ে হুইল চেয়ার  উপহার দেন রক্ত দাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন।
৩০ (জানুয়ারি) মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের এক অসহায় বৃদ্ধকে সংগঠনের পক্ষ হতে হুইল চেয়ার  উপহার দেওয়া হয়। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন এবং চলাফেরা করতে অনেক কষ্ট হয় তাই বৃদ্ধ বাবার এই কষ্ট দূর করতেই মূলত এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন এর   প্রতিষ্ঠাতা  সভাপতি তানভীর হোসেন বলেন, আমি সংগঠনের সকল সদস্য ও  স্বেচ্ছাসেবী  যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা পাঠিয়েছেন তাদের  প্রতি কৃতজ্ঞ আপনারা সবাই এগিয়ে এসেছেন বলে আমরা আজকে এক বৃদ্ধের মুখে হাসি ফোটাতে পারলাম। আশা করবো আপনারা স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন এর পাশে এভাবেই সাপোর্ট দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন কে সামনের দিকে এগিয়ে নিতে  আপনারা প্রধান ভূমিকা রাখবেন।
এসময় উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো তানভীর হোসেন,সাধারণ সম্পাদক মো মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো জাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ মুনতাহা আক্তার মুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুল কাজল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমন হোসেন, কার্যকরী সদস্য নুর, আলম,ইভা,মীম,আয়শা সিদ্দিকা প্রমুখ

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।