শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করতে না পেরে, যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

যশোরের অভয়নগরে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করতে না পেরে এক যুবক ঘাসমারা ঔষুধ খেয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা গেছে, তরিকুল মোড়ল(২০), নামে এক যুবক এক সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে ঘাসমারা ওষুধ খেয়ে বাবার মুঠোফোনে ফোন করে আত্মহত্যা করে। সূত্রে আরো জানা গেছে, ফেসবুকে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করার প্রস্তাব বাবা মেনে না নেওয়ায় ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার ধোপাদি গ্রামের খোকা মোড়লের ছেলে তরিকুল মোড়ল (২০) এ ঘটনাটি ঘটায়। প্রতিবেশী শহর আলী সরদার জানান, তরিকুল মোড়ল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক সন্তানের জননীর সাথে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করতে চায়। এ ঘটনা বাড়িতে জানাজানি হলে বাড়ির লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় সোমবারে তরিকুল মোড়ল বাড়িতে থাকা ঘাস মারার ঔষুধ নিয়ে একটি মৎস্য ঘেরে গিয়ে ওষুধ খেয়ে ফেলে। পরে তরিকুল তার বাবার মুঠোফোনে জানায় সে ঘাস মারা ওষুধ খেয়েছে। সে জানায় তার সাথে এক সন্তানের জননীর বিয়ে করতে দেওয়া হয়নি।যে কারণে আত্মহত্যার পথ বেছে নেন। পরে তার পরিবার ওই স্থান থেকে উদ্ধার করে  দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক । পরে চিকিৎসাধীন অবস্থায়  মঙ্গলবার ভোরে তার মৃত্যু ঘটে। যুবকটির মরদেহ বাড়িতে আনা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।  অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।