শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ৪ টি ইউনিয়নের সংযোগে ঝুকিপূর্ণ বাঁশের পুল, সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ৪ টি ইউনিয়নের সংযোগ সড়কে খালের উপর ঝুকিপূর্ণ বাঁশের পুল ব্যবহার করে যাতায়াত করছে এলাকাবাসী। এতে স্কুল-মাদ্রাসা ও হাট-বাজারে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের। প্রায় ২ বছর আগে স্থানীয় তরুণদের উদ্যোগে শেওরাইল-কাশিনারা সীমানায় বাঁশের পুল নির্মিত হলেও এখন সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগে মোটরসাইকেল চলাচল করা গেলেও এখন পায়ে হেটে চলাচল অনেক ঝুঁকিপূর্ণ এবং পানি না থাকায় খালের মধ্যে বিকল্প সড়ক বানিয়ে যাতায়াত সাধিত হচ্ছে।
বাঁশের পুলটি ভাদ্রা ইউনিয়নের কাশিনারা এলাকায় খালের উপর নির্মিত। গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের এই বাঁশের পুল দিয়ে ধুবড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া, ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া,কাশিনারা ও শেওরাইল, নাগরপুর সদর ইউনিয়নের পাইশানা ও মামুদনগর ইউনিয়নের কোদালিয়া বনগ্রাম এলাকা সহ আশেপাশের ৫ টি গ্রামের প্রায় ২ হাজার জনসাধারণের প্রতিদিনের যাতায়াত সম্পূর্ণ হয়। এখনো সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. মনতাজ মিয়া বলেন, প্রতিদিন এই সড়কে হাজারো মানুষ যাতায়াত করে। চেয়ারম্যান আমাদের সেতু নির্মাণ সম্পর্কে কিছুই বলে নাই। এখনো কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। দ্রুত এখানে সেতু নির্মাণের দাবী জানাচ্ছি। আরেক বাসিন্দা মো. শরিফ মিয়া জানায়, এই যে বস্তা মাথায় করে ঝুঁকি নিয়ে বাঁশের পুল পারাপার হচ্ছি। হাটে যাওয়া খুব কষ্ট, সেতু না থাকায় গাড়ি চলে না সড়কে।
মোটরসাইকেল নিয়ে চলাচলকারী জাকির হোসেন চঞ্চল বলেন, আমি প্রায়শই এই সড়ক দিয়ে যাতায়াত করি। এখানে বাঁশের পুল বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বিধায় পুল দিয়ে আসা যায় না, নিচে খাল দিয়ে আসতে হয়েছে। বর্ষাকালে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এখানে।
এ বিষয়ে ভাদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী, বলেন, শেওরাইল-কাশিনারা সীমানায় বাঁশের পুলের পরিবর্তে সেতু নির্মাণের আবেদন করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এলজিইডি আমাদের আশ্বাস দিয়েছে সড়ক হওয়ার সাথে সাথে সেতু নির্মাণ হয়ে যাবে।
নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, আমি ইতিমধ্যেই উল্লেখিত এলাকাটি পরিদর্শন করেছি। সেখানে একটি সেতু প্রয়োজন। প্রকল্পটি প্রস্তাবনায় আছে। সড়ক হয়ে গেলে দ্রুত সেখানে সেতু নির্মাণ হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।