শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

বড়াইগ্রামে ইজিবাইক চোরচক্রের ৫ সদস্য আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার সাদিপুর সরদারপাড়া গ্রামের মৃত জায়েম উদ্দিনের ছেলে বাদশা সরদার (৪৫), ঈশ্বরপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম(২৬), তেবাড়িয়া পালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাব্বির হোসেন(২৭), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মৃত করিম মন্ডলের ছেলে জহুরুল মন্ডল(৪০) ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ গ্রামের মৃত তোরাব আলীর ছেলে রতন হোসেন(২৮)।
বড়াইগ্রাম থানা সুত্রে জানা যায়, শুক্রবার (২৬ জানুয়ারি) উপজেলার বনপাড়া বাইপাস থেকে ইয়াকুব আলীর নামের এক ব্যাক্তির একটি ইজিবাইক চুরি হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে সেই ইজিবাইক উদ্ধার করার জন্য জেলার বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে নাটোর সদর এলাকার তেবাড়িয়া, লালপুর ও গোপালপুর থেকে ইজিবাইকের খন্ডিত অংশসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে ইজিবাইকের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, তারা জেলার বিভিন্ন জায়গা থেকে বাটারী চালিত অটোভ্যান, ইজিবাইক চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে ইয়াকুব আলী বাদি হয়ে থানায় মামলা করেছেন। আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।