শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক (অতিরিক্ত) মো. ওলিউজ্জামান (উপ-সচিব)। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, মহিলা অনার্স কলেজ অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম সবুজ, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমূখ।
 উল্লেখ্য,মেলায় মোট ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান  আয়োজনে উদ্ভাবন প্রদর্শনী স্টল অংশগ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।